দীঘিনালায় এতিমখানা ও শিশু সদনে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিশুসদনে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন বিভিন্ন মাদ্রাসায় গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
মোশারফ হোসেন জানান, উপজেলার কঁাঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীকে কম্বল ও ২৮ জন শিক্ষার্থীকে সোয়েটার, বোয়ালখালী আল মাদ্রাসাতুল ইসলামীয়ার ৭০ জন শিক্ষার্থীকে কম্বল ও ১৫ জন শিক্ষার্থীকে সোয়েটার এবং ছোট মেরুং মাদ্রাসার ১৫ জন শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের মধ্যে ২৭২টি কম্বল বিতরণ করা হয়।