দীঘিনালায় কঠিন চীবরদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের প্রধান বৌদ্ধধর্মীয় গুরু প্রয়াত সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) প্রথম সাধনাস্থল খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে গত ১৪ নভেম্বর দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শেষ হয়েছে। এ উপলক্ষে বন বিহারে কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী সমবেত হন। শোভাযাত্রা, বিহারে পিণ্ডদান, সংঘদান ও বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় ৮৪ হাজার প্রদীপ জ্বালানো হয়।বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাতুরাম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন বন বিহারের অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।