দীঘিনালায় কবিগুরুর জন্মতিথিতে প্রেমজিৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মোৎসব। এতে অতিথি হয়ে এসেছিলেন কলকাতার চিত্রনায়ক প্রেমজিৎ, চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। ১৯ মে উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশুশিল্পীরা রবীন্দ্রনাথের গান ও নৃত্য পরিবেশন করে। চিত্রনায়ক প্রেমজিৎ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। দীঘিনালা পর্যটনের একটি সম্ভাবনাময় স্থান। এখানকার শিশুশিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা সত্যিই মনোমুগ্ধকর।’ উত্তম আকাশ বলেন, ‘এখানে এসে দীর্ঘদিন পর যেন সিসামুক্ত বাতাস পেলাম।’