দীঘিনালায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
খাগড়াছড়ির দীঘিনালার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। ৮ ফেব্রুয়ারি জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক সমাপনী পরীক্ষা জিপিএ-৫ পাওয়া ১৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝর্ণা চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এর আগে ৭ ফেব্রুয়ারি উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন, ইউএনও শহীদ হোসেন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।