দীঘিনালায় চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘নেরিকা আউশ’ জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে সম্প্রতি উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ কাশেম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০০ জন প্রান্তিক চাষির মাঝে ১০ কেজি হারে বীজধান ও সার বিতরণ করেন।