দীঘিনালায় জন্মাষ্টমীর শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কেন্দ্রীয় শিব মন্দিরে গিয়ে শেষ হয়। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সেনা চিরন্তন আটাশ-এর অধিনায়ক লে. কর্নেল মো. মহসিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, দীঘিনালা উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মৃদুল কান্তি সেন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রীতি থাকলে শান্তি আসবেই। সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। কোনো ধর্মেই সংঘাত, হিংসা, হানাহানির কথা বলা নেই। —দীঘিনালা প্রতিনিধি