দীঘিনালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় ১ জানুয়ারি জাতীয় পার্টির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মো. শহীদুল্লাহ। আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হারাধন মহাজন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশীষ বরণ বড়ুয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. চান মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর, জাতীয় চার নেতা হত্যার বিচার ও চারদলীয় জোট সরকারের আমলে গ্রেনেড হামলাসহ সব বোমা হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। এর আগে জাতীয় পার্টির নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা উপজেলার -প্রধান সড়ক প্রদক্ষিণ করে।