দীঘিনালায় জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন স্থানে ২৪টি পরিচিতি ফলক (সাইনবোর্ড) লাগিয়েছে স্থানীয় প্রশাসন। ইউনিয়ন পরিষদের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্পের (এলজিএসপি) আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ব্যাঙ, শামুক, ঘুঘু পাখি ও বাঁশ রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়ন, বোয়ালখালী (সদর) ইউনিয়ন, চার নম্বর দীঘিনালা ইউনিয়ন, পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নে বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে ব্যাঙ, শামুক, ঘুঘু পাখি ও বাঁশের পরিবেশগত উপকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।