দীঘিনালায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষের মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষের মেলা শেষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এই মেলা শেষ হয় ২১ জুন। ১৯ জুন মেলার উদ্বোধনী দিনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, গোপাদেবী চাকমা, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনূল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকেরা দেশের প্রাণ। সে কারণে সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বক্তারা বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য না মেশানোর আহ্বান জানান।