দীঘিনালায় তিন দিনের রাস উৎসব ২৪ নভেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নারায়ণ মন্দিরে ২৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের রাস উৎসব। এ উপলক্ষে বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছরের মতো বসবে মেলা। ১৯৬৬ সাল থেকে বোয়ালখালী নারায়ণ মন্দিরে প্রতিবছর অগ্রহায়ণ মাসে এ মেলার আয়োজন করা হয়।
রাস উৎসব উদ্যাপন কমিটির কর্মকর্তারা জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাস উৎসব শুরু হবে। চলবে ২৭ নভেম্বর ভোররাত পর্যন্ত। উৎসবে ভোলার যুগল কিশোর, মা সারদা, নোয়াখালীর সমাধি ও চট্টগ্রামের মদনমোহন সম্প্রদায় নামকীর্তন পরিবেশন করবে।
কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন বলেন, রাস মেলায় জাতি–ধর্মনির্বিশেষে সবাই আর্থিকভাবে সহযোগিতা করেন। আগে মন্দিরে রাস উৎসব উপলক্ষে ১০০ মূর্তি তৈরি হতো। যাত্রাপালা ও মেলা চলত মাসব্যাপী। এখন মেলা হয় তিন দিনের।