প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা। ২৬ এপ্রিল উপজেলা সিঅ্যান্ডবির মাঠে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়েছেন। সূর্যের হাসি ক্লিনিক এই মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। বক্তব্য দেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব বড়ুয়া, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, খাগড়াছড়ির সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অনুতোষ চাকমা, সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক এ কে এম শফিকুল ইসলাম প্রমুখ।