দীঘিনালায় পাঁচ বছর ধরে সহকারী কমিশনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালা উপজেলায় পাঁচ বছর ধরে সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য রয়েছে। সহকারী কমিশনার না থাকায় ভূমিসংক্রান্ত কাজে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। এ ছাড়াও ভূমি কার্যালয় ঘিরে একটি দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষ এদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। ২০০৪ সালের ২৪ আগস্ট ভূমি রাজস্ব কর্মকর্তা অরবিন্দু মজুমদার বদলি হলে ২৫ আগস্ট থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় কাজে সমস্যা হচ্ছে। ভূমি কার্যালয় এখন কিছুটা দালালমুক্ত হলেও তাঁরা কর্মকর্তা না থাকার সুযোগে পুনরায় সক্রিয় হয়ে উঠছে। বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে ভূমি কার্যালয়ের দিকে নজর রাখাও কঠিন হয়ে পড়ছে।