দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) থানা ও কলেজ শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর দীঘিনালা কলেজ মাঠে নবীণবরণ ও ছাত্র সমাবেশের মধ্য দিয়ে থানা ও কলেজ শাখা কমিটি গঠন করা হয়।
ছাত্রনেতা সোনামনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএসের (এমএন লারমা) কেন্দ্রীয় সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, দীঘিনালা কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, জেএসএস কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইমুঅং মারমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি অংসানসুই মারমা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক দীপু চাকমা, সমেধ চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের বাঙালি বানানো হয়েছে। একজন বাঙালি যেমন পাহাড়ি হবে না, তেমনি একজন পাহাড়িও বাঙালি হতে পারে না। আমরা পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানাই।’
তাঁরা রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত বাতিল এবং পাহাড়ি ছাত্র পরিষদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে রাজ্যময় চাকমাকে সভাপতি, আশীষ চাকমাকে সাধারণ সম্পাদক ও কোলকো চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের থানা এবং আলো চাকমাকে সভাপতি, দেবজ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক ও বিবেক চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা কলেজ শাখা কমিটি গঠন করা হয়।