দীঘিনালায় পিসিপির কাউন্সিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি-মানবেন্দ্র নারায়ণ লারমা সমর্থিত) ১৮তম সম্মেলন ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি সমীর চাকমার সভাপতিত্বে জনসংহতি সমিতির উপজেলা কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্যসচিব তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ধর্মবীর চাকমা, সুদীর্ঘ চাকমা, প্রফুল্ল কুমার চাকমা, প্রত্যয় চাকমা, চয়ন বিকাশ চাকমা প্রমুখ। সম্মেলনে বাবুল চাকমাকে সভাপতি, কিরণ চাকমাকে সাধারণ সম্পাদক ও নলেজ চাকমা ওরফে জ্ঞানকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের পিসিপির উপজেলা কমিটি গঠন করা হয়।