দীঘিনালায় প্রান্তিক চাষিদের ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪৫ জন আদিবাসী প্রান্তিক চাষিকে কৃষিঋণ দিয়েছে সোনালী ব্যাংক। গত ২৭ ডিসেম্বর ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ শতাংশ সুদে ‘মসলাজাতীয় কৃষিঋণ’ বিতরণ উপলক্ষে চাষি সমাবেশের আয়োজন করা হয়। দীঘিনালা শাখার ব্যবস্থাপক সমীর চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধম্মবীর চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ চাকমা প্রমুখ। পরে ৪৫ জন প্রান্তিক চাষির ২৬ জনকে ২০ হাজার, ১৩ জনকে ২৪ হাজার ও ছয়জনকে ৩০ হাজার টাকা করে মোট ১০ লাখ ১২ হাজার টাকা ঋণ দেওয়া হয়।