দীঘিনালায় বিজিবির নয়টি সীমান্তচৌকি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন করে নয়টি সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) স্থাপন করতে যাচ্ছে। ৫১ বিজিবির তত্ত্বাবধানে এসব বিওপি স্থাপন করা হচ্ছে।
বিজিবির কর্মকর্তারা জানান, দীঘিনালায় বাংলাদেশ ভারতের ৪৭ কিলোমিটার সীমান্ত রক্ষায় ১৯৯৫ সালে বাবুছড়া এলাকায় ব্যাটালিয়ন স্থাপনের সিদ্ধান্ত হয়। ২০১৩ সালের ১৮ মে ৫১ বিজিবি গঠন করা হয়। চলতি বছরের ১৯ মে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর নয়টি সীমান্তচৌকি বসানোর উদ্যোগ নেওয়া হয়। ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ির টেক্কাছড়া, শিলছড়ি, উত্তর শিলছড়ি, লক্কাছড়া, উত্তর লক্কাছড়া, লাল তারান, দিপুছড়ি, আড়ানীছড়া ও ধূপশীল বিওপি স্থাপন করা হচ্ছে।
৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, ৫১ বিজিবি ১২৯ কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে ৪৭ কিলোমিটারে নজরদারির দায়িত্ব নিয়েছে।