দীঘিনালায় যুদ্ধাপরাধীর বিচার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় যুদ্ধাপরাধীর বিচার দাবিতে পাঁচটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১৩ জুলাই প্রজন্ম ’৭১-এর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা ও শেখ রাসেল স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা কমপ্লেক্সের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করা ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।