দীঘিনালায় রাস মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় তিন দিনব্যাপী রাস মেলা ১১ নভেম্বর শেষ হয়েছে। ৯ নভেম্বর এ মেলা শুরু হয়। বোয়ালখালী নারায়ণ মন্দিরে শত বছর আগে থেকে প্রতিবছর রাস পূর্ণিমা তিথিতে এ মেলা চলে আসছে। রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন জানান, ঐতিহ্যবাহী এ মেলাটি আগে মাসব্যাপী চলত। বর্তমানে তিন দিনের বেশি স্থায়ী হয় না। মেলায় পিরোজপুরের ব্রজকিশোরি সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ার উদয় গৌর সম্প্র্রদায়, চট্টগ্রামের আদি জগন্নাথ সম্প্রদায়, মহেশখালীর আদি নারায়ণ সম্প্র্রদায় এবং বোয়ালখালী নারায়ণ মন্দির সম্প্র্রদায় মহা নামকীর্তন পরিবেশন করে।