দীঘিনালায় রাস মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় তিন দিনব্যাপী রাস মেলা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। বোয়ালখালী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শত বছর ধরে এ মেলা বসে। রাস পূর্ণিমায় আয়োজিত এ মেলায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ও আদিবাসীদের সমাগম ঘটেছে। রাস মেলায় চট্টগ্রামের মহেশখালীর নারায়ণ সম্প্রদায়, পটুয়াখালীর শ্রীগুরু সম্প্রদায়, সিলেটের রামকানাই সম্প্রদায়, পিরোজপুরের ব্রজকিশোর সম্প্রদায় ও বোয়ালখালীর নারায়ণ মন্দির সম্প্রদায় নামকীর্তন পরিবেশন করে। রাস মেলায় আসা হরমতি ত্রিপুরা বলেন, ‘আমরা ছোটকাল থেকেই প্রতিবছর এ রাস মেলায় আসি। মেলায় সব সম্প্রদায়ের আগমন দেখে নিজেদেরও ভালো লাগে।’ মেলা উদ্যাপন কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন জানান, মেলাটি সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করলেও সব সম্প্রদায়ের লোকজনের সম্প্রীতির মেলায় পরিণত হয়।