দীঘিনালায় শিব চতুর্দশী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় ৮ মার্চ শেষ হয়েছে দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। দীঘিনালা কেন্দ্রীয় শিবমন্দির মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে কারুপণ্য সাজিয়ে বসেন বিক্রেতারা। ছিল নাগরদোলাসহ নানা গ্রামীণ আয়োজন। মেলায় আসা অতিথিদের মধ্যে দুপুরে মহাপ্রসাদ (খিচুড়ি) পরিবেশন করা হয়। শিব চতুর্দশী মহোৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক জীবন চৌধুরী জানান, ১৯৪২ সাল থেকে দীঘিনালা শিবমন্দিরে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সব সম্প্রদায়ের মানুষজন অংশ নেয়।
দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলায় নামকীর্তন পরিবেশন করেন চট্টগ্রামের চিন্তা হরি ও শ্রী গোবিন্দ সম্প্রদায়, পিরোজপুর মা দেবী সম্প্রদায় এবং খাগড়াছড়ির ইসকন ভক্তি বেদান্ত সম্প্রদায়।