দীঘিনালায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় দুই শতাধিক গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা চিরন্তন আটাশ। ১৫ জানুয়ারি দীঘিনালা সেনা জোন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করেন সেনা চিরন্তন আটাশ-এর অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী।
শীতবস্ত্র নিতে আাাসা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার কল্পনা চাকমা, কিন্তু লতা চাকমা, দুই টিলার শরৎ কুমার চাকমা, কাঁঠালতলীর রসবালা কর্মকার, ৫ নম্বর ওয়ার্ডের আম্বিয়া খাতুনসহ কয়েকজন জানান, শীতবস্ত্র পেয়ে তাঁরা খুশি। প্রতিবছর সরকারিভাবে শীতবস্ত্র দেওয়া হলেও এ বছর এখনো পর্যন্ত তাঁরা কোনো শীতবস্ত্র পানটি। সেনাবাহিনীর দেওয়া শীতবস্ত্র পেয়ে ভালো লাগছে।
লে. কর্নেল মো. লোকমান আলী বলেন, ‘আমরা সীমিত বরাদ্দের মধ্যেও গরিব ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আমাদের বিনা মূল্যের চিকিৎসাসেবা কার্যক্রমও অব্যাহত রাখব।’