দীঘিনালায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ১০ নভেম্বর দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান, আবৃত্তি, নাচ, অভিনয়সহ মোট ১১টি শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে।