প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অনাথ আশ্রম উচ্চবিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী স্কাউটিংয়ে দীক্ষিত হলো। ১১ মে দুপুরে সমাপনী কুজকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয় তাদের ১০ সপ্তাহের প্রশিক্ষণ। পাশাপাশি স্কাউট হিসেবে পথচলাও শুরু হয় তাদের।
কুচকাওয়াজ ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, স্কাউটসের উপজেলা সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, প্রশিক্ষক মো. আনিছুর রহমান ও নজরুল ইসলাম।
প্রশিক্ষক আনিছুর রহমান জানান, গত ৮ মার্চ থেকে অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষার্থীদের স্কাউটস সদস্য হিসেবে গ্রহণ করা হয়।