দীঘিনালায় ২৫টি কেন্দ্রের মধ্যে ২৩টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের নির্বাচনকে ঘিরে দীঘিনালা উপজেলায় প্রচার-প্রচারণা জমে উঠেছে। পাশাপাশি ভোটকেন্দ্রসহ এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য-উপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিচার-বিশ্লেষণ করেই কেন্দ্রের নিরাপত্তার ছক ও তালিকা তৈরি করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পাশাপাশি দুটি আঞ্চলিক দলের প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ (লাঙ্গল), ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা (হাতি) ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ত্রিপুরা (বই)।
দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৬৫ হাজার ৮৬৯ জন ভোটার রয়েছেন।