দীপশিখা স্টুডেন্ট ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপশিখা স্টুডেন্ট ফোরামের ষষ্ঠ বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৮ জুলাই সাতকানিয়া উপজেলার মনু ফকির হাটের পশ্চিম কাঞ্চনায় দীপশিখা পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকিৎসক ইমরান উশ শহীদ। এতে পাঠাগার, ফ্রি কোচিং, ক্যারিয়ার কনসার্ন, প্রযুক্তিবিদ্যা ও দীপশিখা দারিদ্র্য তহবিলের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মো. রিদওয়ানউর রহমান। অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কাদের, ৪ নম্বর কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী ও শিক্ষক আব্দুল খালেক। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহসভাপতি আবদুল হামিদ, আল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।