দীপিকা, পরীমনিরাও পরেছেন লুঙ্গি

ফেসবুকে তসলিমা নাসরিনের একটি পোস্টের জের ধরে নতুন করে আলোচনায় দেশি পুরুষের সবচেয়ে ‘কমফোর্ট ওয়্যার’ লুঙ্গি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লুঙ্গির ছবি পোস্ট করে পক্ষে-বিপক্ষে নানা মত প্রকাশ করছেন। এদিকে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের ‘লুঙ্গি ড্যান্স’ গানটি তো ‘পার্টি সং’ হিসেবে দারুণ জনপ্রিয়। দক্ষিণ ভারতীয় তারকারা নিয়মিত লুঙ্গি পরেন। সারা আলী খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘আতরাঙ্গি রে’তেও তাঁকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে । লুঙ্গিতে দেখে নেওয়া যাক বিভিন্ন অঙ্গনের তারকাদের।
১ / ১১
লুঙ্গি নারী-পুরুষনির্বিশেষ ইউনিসেক্স পোশাক কি না, এটিও উঠে এসেছে আলোচনায়। অনেকে বলছেন, মেয়েরা যে স্কার্ট পরে, সেটি লুঙ্গি থেকেই উদ্ভূত। সে যা-ই হোক, এই দেখুন, দীপিকার পরনে লুঙ্গি
ছবি: সংগৃহীত
২ / ১১
ঢাকার নায়িকা পরীমনিও সর্বশেষ জন্মদিনে পরেছিলেন লুঙ্গি
ছবি: সংগৃহীত
৩ / ১১
শাহরুখ সিনেমার প্রচারণায়ও পরে এসেছিলেন লুঙ্গি। সেটিই ঠিক করে দিচ্ছেন সহশিল্পী দীপিকা
ছবি: সংগৃহীত
৪ / ১১
একদল তো স্পাইডারম্যানকেও পরিয়ে দিয়েছে লুঙ্গি
ছবি: সংগৃহীত
৫ / ১১
আইফার মঞ্চেও লুঙ্গি উঠেছে। লুঙ্গি হাতে শহীদ কাপুরের সেলফি
ছবি: সংগৃহীত
৬ / ১১
লুঙ্গিকে এভাবে শর্ট স্কার্টের মতো করে পরার চলও আছে। এর সঙ্গে দিব্যি মানিয়ে যায় গয়না আর বেল্ট
ছবি: সংগৃহীত
৭ / ১১
ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ‘রেহানা মারিয়ম নূর’-এর এক্সিকিউটিভ প্রডিউসার এহসানুল হক বাবুও পরেছেন লুঙ্গি, সঙ্গে দেখা যাচ্ছে বাঁধনকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
লুঙ্গির সঙ্গে স্নিকার পরেও দেখতে পারেন
ছবি: সংগৃহীত
৯ / ১১
বিদ্যা বালানও পরেছেন লুঙ্গি
ছবি: সংগৃহীত
১০ / ১১
কালো কোটের সঙ্গে কালো লুঙ্গি আর কালো শু পরেছেন রণবীর সিং। দিব্যি মানিয়ে গেছে
ছবি: সংগৃহীত
১১ / ১১
লুঙ্গিকেই নারীরা পরছেন নানাভাবে
ছবি: সংগৃহীত