প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো কোনো ব্যক্তি যে প্রতিষ্ঠানে পরিণত হন, কোনো কোনো প্রতিষ্ঠান যে রাষ্ট্রীয় উন্নয়নে অনুকরণীয় অংশীদার হতে পারে, তা বোঝার জন্য স্যামসন এইচ চৌধুরীকে নিয়ে ‘শ্রদ্ধার্ঘ্য’ (ছুটির দিনে ৬১৮তম) সংখ্যাটি ছিল যথেষ্ট ও যথার্থ ! ফারুক চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্যসহ ব্যবসা-সংশ্লিষ্ট বিশিষ্টজনদের লেখা রচনাটিতে বাড়তি মাত্রা যোগ করেছে। ‘একাধারে তিনি মালিক, ম্যানেজার, হিসাবরক্ষক, টাইপিস্ট, কেরানি, শ্রমিক ও মেডিকেল রিপ্রেজেনটেটিভ। ওপর থেকে নিচ পর্যন্ত এমন কোনো কাজ নেই, যা তাঁকে করতে হয়নি।’ স্যামসন এইচ চৌধুরীকে নিয়ে শোভা অধিকারীর এ কথাটি লাখ লাখ তরুণ উদ্যোক্তাকে প্রেরণা জোগানোর জন্য যথেষ্ট মনে করি। জাগতিক জগৎ থেকে এই কীর্তিমান বিদায় নিলেও সবার মাঝে রবে অম্লান, দীপ্তিমান।নাজমুল হুদাফার্মাসিস্ট, ওরিয়ন ফার্মা লিমিটেড, ঢাকা।