দীর্ঘক্ষণ বসে কাজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে যাঁরা দীর্ঘক্ষণ বসে থাকেন, তাঁরা হৃদ্রোগ, ডায়াবেটিস, ক্যানসার, মেজাজ খিটমিটে হয়ে যাওয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এই সতর্কবার্তা যুক্তরাজ্যের দুটি দাতব্য সংগঠন গেট ব্রিটেন স্ট্যান্ডিং ও ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ)। এ জন্য কর্মস্থলে কিছুক্ষণ পর পর কয়েক মিনিটের জন্য নিয়মিত হাঁটাহাঁটি করা, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈঠক ও কাজ করার পরামর্শ দিয়েছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, চেয়ারে বসে কাজ করা মানুষের সুস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। একনাগাড়ে দীর্ঘক্ষণ বসে থাকলে বিপাক-প্রক্রিয়া মন্থর হয়ে পড়ে। রক্তে চিনির স্তর, রক্তচাপ ও চর্বি নিয়ন্ত্রণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
বিবিসি।