দীর্ঘদিন এসপিরিন সেবনে চোখের ক্ষতি
দীর্ঘদিন ধরে নিয়মিত এসপিরিন ওষুধ সেবনে অন্ধত্বের ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ১০ বছর বা তারও বেশি সময় ধরে এসপিরিন ওষুধ সেবনে চোখের এ ক্ষতি হতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে।গবেষকদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল অব দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন-এ। গবেষকেরা বলছেন, এসপিরিন সেবনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কমে যাওয়ার মতো রোগের আশঙ্কা বাড়ে। গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রায় ১৯ শতাংশ মানুষ ব্যথা উপশমে, বাতের রোগে এবং হূদেরাগের কারণে নিয়মিত এসপিরিন ওষুধ সেবন করেন। এই গবেষণায় প্রায় পাঁচ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। যাঁদের প্রত্যেকেরই বয়স ৪৩ থেকে ৮৬ বছরের মধ্যে। গবেষণার দুই দশক সময়ে প্রতি পাঁচ বছর পর পর নিয়মিত এসপিরিন সেবনকারীদের চোখের পরীক্ষা চালান বিজ্ঞানীরা। এতে দেখা গেছে, দীর্ঘ ১০ বছর বা এর বেশি সময় ধরে এসপিরিন সেবনকারীদের চোখের রোগ ধরা পড়েছে।গবেষক বারবারা ক্লেইন জানান, সাময়িক উপকারিতা পাওয়ায় মানুষ এই এসপিরিন সেবন চালিয়ে যান। তবে কেন নিয়মিত এসপিরিন সেবনে চোখের ক্ষতি হয়, সেই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। দ্য ইনডিপেনডেন্ট।