দু-এক ঘণ্টা সময় নিয়ে ঘুরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতেঙ্গা সমুদ্রসৈকত‘মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।’ হ্যাঁ, ছুটি মানেই আনন্দ, ছুটি মানেই খুশির হিন্দোলে ভরে ওঠা মনপ্রাণ। আর এই খুশির দিন যদি হয় শরতের স্নিগ্ধ এক পড়ন্ত বিকেল, তাহলে তো কথাই নেই। সাগরপানে পড়ন্ত বিকেলে সোনালি রোদের চিক চিক খেলা যদি দেখতে চান তাহলে ঈদের ছুটির দিনগুলোতে ঘুরে আসুন পতেঙ্গার সমুদ্রসৈকতে। এখানকার বালুচরে বসে শুনতে পাবেন সাগরকন্যার গান। এ ছাড়া সাগরপাড়ের সারি সারি ঝাউগাছের শোঁ, শোঁ শব্দ আর দক্ষিণা বাতাসে জুড়িয়ে নিতে পারেন মনপ্রাণ। প্রতিবছর পরিবারের সঙ্গে শহরেই ঈদ উদ্যাপন করেন পাহাড়তলী এলাকার বাসিন্দা তানভীর আহমেদ। আসছে ঈদে কোথায় যাবেন? জিজ্ঞেস করতেই সপ্রতিভ উত্তর, ‘শহরের কোনো বিনোদনকেন্দ্রে বন্ধুদের নিয়ে বেড়াতে যাব। তবে পতেঙ্গা সমুদ্রসৈকতই আমার প্রথম পছন্দ।’ নগরের নিউমার্কেট বা জিইসি মোড় থেকে ১০০-১৫০ টাকায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে যাওয়া যায় পতেঙ্গাসৈকতে। ১০ নম্বর সিটিবাস সার্ভিসে কিংবা হিউম্যান হলার যোগেও যাওয়া যায় সৈকতে। প্রয়োজনের প্রায় সবকিছুই পাওয়া যায় সেখানে। তবে দাম একটু বাড়তি। শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে ঘোড়ায় চড়া, বন্দুক দিয়ে বেলুন শিকারের খেলা। সাগরবক্ষে কিছুদূর ঘুরে আসার জন্য রয়েছে স্পিডবোট। নারী ও শিশুদের জন্য রয়েছে পাথর ও শামুকের তৈরি নানান ডিজাইনের গয়না, শোপিস। অভাব নেই খাবার-দাবারেরও। বিফ কাবাব, মাটন কাবাব, কফিসহ রয়েছে নানা রকম কোমল পানীয়। আপনার বেড়ানোর মুহূর্তটা যদি হয় পড়ন্ত বেলা, তাহলে উপভোগ করতে পারবেন সূর্যের সাগর চুম্বন। সৈকতেই ঘুরে বেড়াতে পারবেন ১৮ নম্বর থেকে দক্ষিণ কাট্টলী পর্যন্ত। তবে বেড়াতে গিয়ে সতর্ক থাকবেন। যদিও আপনার নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, গোয়েন্দা বিভাগের সদস্যরা থাকবেন আপনাদের আশপাশেই। জিয়া স্মৃতি পার্কঈদ সামনে রেখে নগরের সার্কিট হাউসসংলগ্ন জিয়াস্মৃতি পার্ক সাজানো হয়েছে নতুন সাজে। বাম্পারকার, ম্যাজিক কেট, ট্রয়টেন, বিগ হুইলসহ নানা রাইডে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা। পার্কের প্রবেশ মূল্য ৩০ টাকা এবং ভেতরের রাইডের দাম ১৫-৩০ টাকা। দুই বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের দরকার নেই। পার্কের ভেতরে রয়েছে বেশকটি খাবারের দোকান। প্রয়োজনে এসব দোকানে বসে করতে পারেন রসনাবিলাস। কর্ণফুলী শিশুপার্কনগরের আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্কের প্রবেশ টিকিট কিনলেই ভেতরের একটি রাইড বিনা এরপর পৃষ্ঠা ৩ কলাম ৩মূল্যে উপভোগ করা যাবে। জনপ্রতি প্রবেশ মূল্য ২৫ টাকা। চার বছরের কম বয়সীদের জন্য প্রবেশ মূল্য অর্ধেক। ভেতরে জিয়াস্মৃতি শিশুপার্কের মতো বিভিন্ন রাইডের পাশাপাশি আছে আলাদা ভিডিও গেমস জোন। নগরের যেকোনো স্থান থেকে সিএনজি অটোরিকশা, বাস-মিনিবাসসহ যেকোনো যানবাহনে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসংলগ্ন কর্ণফুলী শিশুপার্কে যাওয়া যায়। রেলওয়ে জাদুঘরপাহাড়তলী রেলওয়ে জাদুঘরের বাইরের সবুজ চত্বরই আপনার ঈদের আনন্দকে বাড়িয়ে তুলবে অনেকাংশে। এ ছাড়াও জাদুঘরের ভেতরে সাজানো আছে বাংলাদেশ রেলওয়ের নানা ঐতিহাসিক স্মারক আর যন্ত্রপাতি। এ জাদুঘরে ঢোকার জন্য কোনো ফি দিতে হয় না।ওয়ার সিমেট্রিচট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সামনে ওয়ার সিমেট্রিতে বন্ধুদের নিয়ে কাটাতে পারেন নিরিবিলি কিছু সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিসৌধ এটি। তবে এখানে বেড়াতে এসে কোনো ছবি তোলা যাবে না। অহেতুক চিৎকার-চেঁচামেচিতে যাতে এ সমাধির ভাব গাম্ভীর্যের ব্যাঘাত না ঘটে সেদিকেও লক্ষ রাখতে হবে।এ ছাড়াও ঈদে বেড়াতে যেতে পারেন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘর, সিআরবি পাহাড়, ডিসি হিল, জিলাপি পাহাড়, ষোলশহর বিপ্লব উদ্যান কিংবা স্টেডিয়ামের পাশের নেভাল অ্যাভিনিউতে।