দুঃখ কমাতে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের একটি বিপণিবিতানের সামনে দিয়ে হাঁটছেন ক্রেতারা। দেয়ালের ছবিতে আশির দশকের সানগ্লাস পরিহিত নারীরা। ছবি: রয়টার্স।
চীনের একটি বিপণিবিতানের সামনে দিয়ে হাঁটছেন ক্রেতারা। দেয়ালের ছবিতে আশির দশকের সানগ্লাস পরিহিত নারীরা। ছবি: রয়টার্স।

মন ভীষণ খারাপ। কিছুই ভালো লাগছে না। কোনো কিছুতেই মন ভালো হচ্ছে না। ভাবছেন কী করা যায়? গবেষকেরা বলছেন, সোজা বিপণিবিতানে চলে যান। কিছু কেনাকাটা করুন। দেখবেন মন ভালো হয়ে গেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ দাবি করেছেন বলে গতকাল সোমবার ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।
কেনাকাটায় দুঃখ কমে কি না—তা বুঝতে গবেষকেরা তিনটি পরীক্ষা চালান। তাঁরা দেখতে পান, কেনাকাটার দাওয়াই মানুষের দুঃখের অনুভূতি কমাতে কার্যকর ভূমিকা পালন করে। এমনকি এই কৌশল ব্যক্তিকে তাঁর পরিবেশ নিয়ন্ত্রণেও সহায়তা করে।
যদিও অনেক গবেষকই দাবি করেন, দুঃখ কমাতে কেনাকাটা অকার্যকর, নিষ্ফল ও ভোক্তার আচরণের সবচেয়ে নেতিবাচক দিক। কিন্তু মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তাঁদের গবেষণা অনুযায়ী, কেনাকাটার সময় বিভিন্ন পণ্য পছন্দ করার বিষয়টি পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়তা করে এবং ব্যক্তির দুঃখবোধ কমায়।