দুঃখিত যখন ভালো লাগার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখিত কথাটা শুনলে সব সময় দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ, মাঝেমধ্যে এই ‘দুঃখিত’ শব্দটা শুনলে আপনি দুঃখিত না হয়ে উল্টা আনন্দিত হবেন। এ রকম কয়েকটি ঘটনা জানাচ্ছেন মাহবুব আলম

.
.

অলস মানুষ
যখন পরিবারের চাপে চাকরি খুঁজতে গিয়ে দেখেন ‘দুঃখিত, চাকরি খালি নাই।’

.
.

গৃহশিক্ষক
যখন বিচ্ছু ছাত্রের মা এসএমএস পাঠান, ‘সরি, আজ আমরা একটু বাইরে যাচ্ছি। বাবুকে পড়াতে হবে না।’

.
.

ফাঁকিবাজ ছাত্র
স্কুলে গিয়ে যখন দেখা যায়, ‘দুঃখিত, গন্ডগোলের কারণে আজকের সব ক্লাস বাতিল করা হয়েছে।’

.
.

হিসাবি মানুষ
দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।

.
.

বিটিভির দর্শক
যখন বিটিভি খুললে শোনা যায়, ‘আজ রাত আটটার খবর সম্প্রচার করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত!’

.
.

কৃপণ লোক
যখন কোনো অতিথি ফোন করে বলে, ‘সরি, কাল তো আপনাদের বাসায় আসতে পারছি না, কাজ পড়ে গেছে।’