দুঃসাহসী বসবাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসা বাঁধবার জন্য সবাই নিরালা নির্জন জায়গা খোঁজে—সে মানুষই হোক কিংবা পশুপাখি। এতকাল এমনটাই জানা ছিল। সেই ধারণা আমূল পাল্টে দিল স্কটল্যান্ডের অধিবাসী এই সাদা সিগালটি! হাজারও জায়গা রেখে পাখিটি বাসা বেঁধেছে একদম রেললাইনের গা ঘেঁষে। রেললাইনের ওপর দিয়ে সশব্দে যতই ট্রেন যাক, পাখিটি একদম নট নড়নচড়ন! আয়েশ করে বসে সে ডিমে তা দেয়। ভাবখানা এমন, ‘ধুত্তোরি ট্রেন! থোরাই কেয়ার!’ অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক জেওফ হুইলার সস্ত্রীক বেড়ানোর পথে তাঁর ক্যামেরায় ধরা পড়ে এই দুর্লভ দৃশ্যটি। হুইলার বলেন, ‘আমি অপেক্ষায় আছি, কবে ডিম ফুটে বাচ্চা বের হবে। বাচ্চাটি নিশ্চয় ট্রেনের শব্দে ভয় পাবে।’ ডেইলি মেইল