দুই আনার সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 রস+আলো: আপনার সাম্প্রতিক বাংলাদেশ সফর কেমন হলো?
 দুই আনার মন্ত্রী: অত্যন্ত সফল! এই সফরেই আমার আন্তর্জাতিক বাজারদর নির্ধারিত হয়েছে।
 রস+আলো: আন্তর্জাতিক বাজারে আপনার দর কত উঠল?
 দুই আনার মন্ত্রী: বেশি না, দুই আনা! কিন্তু সমস্যা হলো, এটা ডলারে কনভার্ট করতে গিয়ে আমার ক্যালকুলেটর বিগড়ে গেছে। ক্যালকুলেটরটা আবার চায়না প্রডাক্ট ছিল! মেড ইন চায়না, বেশি দিন যায় না!
 রস+আলো: তাহলে কোন জিনিসটা বেশি দিন যায়?
 দুই আনার মন্ত্রী: বাংলাদেশের বর্তমান সরকার।
 রস+আলো: অন্য দেশের ব্যাপারে সহজেই আপনাদের নাক গলে কেন?
 দুই আনার মন্ত্রী: পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের নাকের গলনাঙ্ক কম।
 রস+আলো: আচ্ছা, আপনাকে দুই আনার মন্ত্রী বলায় কি মর্মাহত হয়েছেন?
 দুই আনার মন্ত্রী: হব না কেন? আমি তো আনার মানে ডালিম টাইপের কোনো ফলমূল মন্ত্রণালয়ের মন্ত্রী নই! আমি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী!
 রস+আলো: বুঝতে পেরেছি, আপনার সঙ্গে বেশি কথা বলা বিপজ্জনক! দেখা যাবে রস+আলোর ব্যাপারেও নাক গলাবেন! ধন্যবাদ।
 দুই আনার মন্ত্রী: আচ্ছা, অনির্বাচিত রস+আলোটা বন্ধ করা হচ্ছে না কেন? এই যে শুনুন...!