মাত্র দুই ঘণ্টায় পুরো চার্জ হয়ে যাবে। ৬৫০ ভোল্টের লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএস পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে। বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের ওঠা-নামার কারণে ডেস্কটপ পিসি নিয়ে যাঁরা ভোগান্তি পোহাচ্ছেন, তাঁদের জন্য এই ইউপিএস বেশ কাজ দেবে।
সিঙ্গাপুরভিত্তিক প্রোলিংক ব্র্যান্ডের (প্রো-৭০০এসএফসি মডেল) ইউপিএসটির ব্যাকআপ ক্ষমতা ২০ মিনিট পর্যন্ত। ইউপিএসটিতে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ৮ দশমিক ২ অ্যাম্পিয়ার ব্যাটারি। এতে রয়েছে এলইডি ডিসপ্লে, যার মাধ্যমে ব্যবহারকারী সহজেই ইউপিএসটি কতটুকু, সে সম্পর্কে জানার সুযোগ পাবেন। ইউপিএসটির দাম পড়বে তিন হাজার টাকা।
বাজারে এসেছে আসুসের (এইচডি৭৮৭০-ডিসি২-২জিডি৫ মডেল) নতুন গেমিং গ্রাফিকস কার্ড। পিসিআই এক্সপ্রেস গ্রাফিকস কার্ডটিতে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি৭৮৭০ গ্রাফিকস ইঞ্জিন। এর ভিডিও মেমোরি দুই গিগাবাইট। গ্রাফিকস কার্ডটিতে আরও রয়েছে এক হাজার মেগাহার্জ ইঞ্জিন ক্লক, চার হাজার ৮০০ মেগাহার্জ মেমোরি ক্লক, ৪০০ মেগাহার্জ র্যামডেক, এক হাজার ৬০০ পিক্সেলের ডিসপ্লে আউটপুট রেজল্যুশন প্রভৃতি। অত্যাধুনিক গ্রাফিকস কার্ডটির দাম রাখা হয়েছে ২৬ হাজার ৫০০ টাকা।