প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হবে ১৮ জুন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এক ইউনিয়নে ত্রুটিপূর্ণ মনোনয়ন ও অপর ইউনিয়নে প্রত্যাহারের সুযোগে নির্বাচনের আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুজন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস ও নাজিম উদ্দিন জানিয়েছেন, পশ্চিম গুজরা ইউনিয়নের তিন প্রার্থীর মধ্যে নুরুল হক ও জেবর মুল্লুকের মনোনয়নপত্রে প্রস্তাব ও সমর্থনকারীর সই জাল হওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ কারণে ওই ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন আরিফ। অপরদিকে চিকদাইর ইউনিয়নে প্রার্থী ছিলেন দুজন। তাঁদের মধ্যে মোবারক উল্লাহ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী দিদারুল আলম।