দুই-তৃতীয়াংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি বন্দোবস্ত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভবনের দেয়ালে ফাটল। প্রথম আলো
রাঙামাটির জুরাছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভবনের দেয়ালে ফাটল। প্রথম আলো

বান্দরবানের দুই-তৃতীয়াংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি বন্দোবস্ত নেই। খাস ও দান করা ভূমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর কোনো কাগজপত্র না থাকায় ভবিষ্যতে জটিলতা তৈরির আশঙ্কা করছেন প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকেরা।
উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, জেলার সাতটি উপজেলায় ৩৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০৩টির কোনো ভূমি বন্দোবস্ত নেই। বিদ্যালয়গুলো অধিকাংশই খাস ভূমি ও স্থানীয় শিক্ষানুরাগীদের দানের জমির ওপর নির্মিত হয়েছে। খাস ভূমির বিদ্যালয়গুলোর মধ্যে কয়েকটি মৌজার হেডম্যানের (মৌজাপ্রধান) সম্মতিপত্র নিয়ে বন্দোবস্তের প্রক্রিয়া চলমান রয়েছে। শিক্ষানুরাগীদের দান করা জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোতে দানপত্র ছাড়া কোনো কিছুই করা হয়নি।

আতঙ্কে থাকেন রোগী ও চিকিৎসকেরা। এরপরও চিকিৎসকেরা সেবা দিয়ে যাচ্ছেন ।প্রথম আলো
আতঙ্কে থাকেন রোগী ও চিকিৎসকেরা। এরপরও চিকিৎসকেরা সেবা দিয়ে যাচ্ছেন ।প্রথম আলো

বান্দরবান জেলা আদালতের আইনজীবী তপন কুমার দাশ বলেন, দানপত্র অবশ্যই রেজিস্ট্রি করাতে হবে। না হলে এর আইনগত কোনো ভিত্তি নেই। যেকোনো সময় দাতা অস্বীকার করলে সমস্যা তৈরি হতে পারে।
লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) যথীন্দ্র মোহন মণ্ডল বলেন, লামায় ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬২টিতে কোনো বন্দোবস্ত জমি নেই। এ ব্যাপারে প্রশাসনকে বহুবার তাগিদ দিয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। রুমার ইউপিইও বেলাল হোসাইন বলেন, রুমা উপজেলার ৩৭টি বিদ্যালয়ের মধ্যে কয়েকটির বন্দোবস্ত–প্রক্রিয়া চলমান।
সূত্র জানায়, থানচিতে ১৬টির মধ্যে ১৪টি, রোয়াংছড়িতে ৪৫টির মধ্যে ৩৪টি, নাইক্ষ্যংছড়ির ৫৪টির মধ্যে ৩৬টি, আলীকদমে ৩০টির মধ্যে ১৫টি ও বান্দরবান সদর উপজেলার ৭৫টির মধ্যে ৫টি বিদ্যালয়ের বন্দোবস্ত জমি নেই।
বিদ্যালয়গুলোর শিক্ষকেরা বলেন, বিদ্যালয়ের ভোগ দখলীয় জমি নিয়ে এখনো বড় ধরনের কোনো সমস্যা হয়নি। কিন্তু ক্রমবর্ধমান জমির মূল্য ও চাহিদার কারণে ভূমি বেহাতের সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের খাসজমি কেউ দখল করার চেষ্টা করলে এবং দানের জমিদাতার মৃত্যুর পর উত্তরাধিকারীরা জমি দিতে অস্বীকার করলে আইনি সুরক্ষা পাওয়ারও সুযোগ থাকবে না।

স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক l প্রথম আলো
স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক l প্রথম আলো

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, তিনি বান্দরবানে দায়িত্ব নেওয়ার পর উপজেলা কর্মকর্তাদের কাছ থেকে ভূমিহীন বিদ্যালয়ের ভূমি বন্দোবস্তের ব্যাপারে তাগিদপত্র আসেনি। এ জন্য বিষয়টি তাঁর জানা নেই। তবে বিদ্যালয়গুলোর জমির অবস্থা নিয়ে তথ্য জানানোর জন্য প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা বলেন, প্রাথমিক শিক্ষা বান্দরবান পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ হিসেবে বিদ্যালয়গুলোর ভূমি নিবন্ধনের ব্যাপারে পরিষদেরই শিক্ষা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার কথা।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম ও নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার বলেন, বিদ্যালয়ের ভূমি শিক্ষা প্রশাসনের দেখভালের দায়িত্ব। কোনো ভূমি জটিলতা থাকলে জেলা পরিষদে উপস্থাপনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রস্তাব পাঠাতে পারেন। কিন্তু এ পর্যন্ত পরিষদে কোনো প্রস্তাব পাঠানো হয়নি।