দুই দিনব্যাপী ধ্রুপদি চলচ্চিত্রের আসর কাল শুরু
‘ডাউন টু মেমোরি লেন’ শিরোনামে আগামীকাল ২৩ আগস্ট শুক্রবার নগরের থিয়েটারর ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হচ্ছে দুদিনব্যাপী চলচ্চিত্রের আসর। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।২৩ ও ২৪ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের স্মরণীয় আটিটি ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৩ আগস্ট সকাল ১১টায় সাউন্ড অফ মিউজিক (যুক্তরাজ্য), বিকেল তিনটায় অন গোল্ডেন পন্ড (যুক্তরাষ্ট্র), বিকেল পাঁচটায় ব্যালাড অফ এ সেলেজার (রাশিয়া), সন্ধ্যা সাতটায় জোরবা দ্য গ্রিক (গ্রিস) প্রদর্শিত হবে। ২৪ আগস্টের প্রদর্শনীর তালিকায় রয়েছে, সকাল ১১টায় মধুমতি (ভারত) বিকেল তিনটায় থ্রোন অফ ব্লাড (জাপান), বিকেল পাঁচটায় হাঞ্চব্যাক অফ নটরডেম (ফ্রান্স ও ইতালি) ও সন্ধ্যা সাতটায় সিংগিং ইন দ্য রেইন (যুক্তরাষ্ট্র)। বিজ্ঞপ্তি।