দুই দিনের আউটসোর্সিং সম্মেলন ২২ জুন শুরু
‘সবার জন্য ইন্টারনেটে কর্মসংস্থান’ স্লোগানে চট্টগ্রামে আগামী ২২ জুন শুরু হচ্ছে দুই দিনের আউটসোর্সিং সম্মেলন। যেখানে থাকবে কম্পিউটার মেলা, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং সেমিনার।সেমিনার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। সেমিনারে বিভিন্ন আউটসোর্সিং এবং আইটি প্রফেশনাল তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং অনলাইনে কাজ পাওয়ার জন্য টিপস দেবেন। এ ছাড়া ফ্রিল্যান্সার এবং আইটি প্রফেশনালদের পুরস্কার দেওয়া হবে। সম্মেলনে তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব ও সফল ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দেওয়া হবে। সেমিনারে মূল বক্তা থাকবেন আউটসোর্সিং প্রফেশনাল আইসিটি কনসালট্যান্ট এবং লেখক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিএসই বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান, আইসিটি কনসালট্যান্ট, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রফেশনাল।সম্মেলনে আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর বই ও ই-বুক (সিডি/ডিভিডি) পাওয়া যাবে ।বিস্তারিত জানতে আগ্রহীরা ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজি, জুবিলি সড়ক, চট্টগ্রাম অথবা ফোনে (০৩১২৮ ৬৮৩৪৬, ০১৮১৫ ৩৮৪৮২০) এবং ই-মেইলে ([email protected]) যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.uniotec.com। নিজস্ব প্রতিবেদক