দুই দেশের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্পল ম্যাগাজিন এবং কায়া স্কিন ক্লিনিকের উদ্যোগে ৫ আগস্ট ঢাকার গুলশানে হয়ে গেল ‘ঈদ ফ্যাশন ফেস্ট ২০১০’। এতে বাংলাদেশের নাজিয়া বেগ, জিনাত, কিমায়া, ওটুর সঙ্গে ভারতের মনিশ মালহোত্রা, রোহিত বল, কবিতা ভার্থিয়া, সাক্ষী মালহোত্রা ও শ্যাম নারায়ণ প্রসাদের পোশাক তুলে ধরা হয়। নিউ জড়োয়া হাউস প্রদর্শন করে তাদের ব্রাইডাল কালেকশন।এদিন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে গ্লোবাল অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন মারিকো বাংলাদেশের বিপণন প্রধান সৌমেন্দ্র দাস এবং পার্পল ম্যাগাজিনের সম্পাদক মিশু রহমান।