দুই পদে একাধিক প্রার্থী, ছাত্রলীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টায় মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করবেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার–২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেকুল্লাহ রফিক।
সম্মেলন সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন এবং নেতা-কর্মীদের সমর্থন পেতে নানা কৌশল অবলম্বন করছেন।
সম্মেলনকে ঘিরে সভাপতি পদে হালিমুর রশিদ, মকছুদুল করিম, মোবারেক হোসেন, কাইসারুল ইসলাম, ওয়াজেদ আলী, পরওয়ার হাবীব ও কাইছার ছিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে এম এন মাসুদ, রিয়ান সিকদার, মিফাতাহুল করিম, শেখ মোহাম্মদ আলমগীর, রাহমত উল্লাহ, শাহাব উদ্দিন ও পারভেজ আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সমর্থন পেতে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের পাশাপাশি জেলাপর্যায়েও জোর তদবির চালাচ্ছেন দুই পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
মহেশখালী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল মান্নান জানান, সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।