দুই প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরে এভাবেই সময় কাটান লালু–কালু
অবসরে এভাবেই সময় কাটান লালু–কালু

(স্পনসরড বাই কাউ’স ওয়ার্ল্ড)

লালুর পছন্দ ঘাস, ছেলের ভুসি

সিঙ্গাইরের অভিজ্ঞ, শক্তিশালী গরু লালু এবং তার পুত্র তরুণ উদীয়মান গরু কালু। একই সঙ্গে সাপ্তাহিক গরুর হাটে উঠেছেন এবার। আজ দুই প্রজন্মে পিতা-পুত্রের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

১. কোন ধরনের খাবার পছন্দ?

লালু: ঘাসটাই ভালো লাগে। সবুজ কচি ঘাস। এ ছাড়া খড়, কাঁঠাল পাতাও আমার পছন্দ।

কালু: পানিতে গোলানো ভুসি উইথ সল্ট।

২. প্রিয় ব্যক্তিত্ব কে?

লালু: সালমান শাহর একটা সিনেমায় দেখেছিলাম গরুটাকে। তেড়ে এসে গুঁতা দিতে এসেছিল সালমান শাহকে। ওই গরুটার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল।

কালু: আমার বাবা। উনিই আমার প্রিয় ব্যক্তিত্ব।

৩. কোথায় বেড়াতে ভালো লাগে?

লালু: নদীর পাড়ে। যেখানে অনেক সবুজ ঘাস আছে।

কালু: বেড়াতে ভালো লাগে না। গোয়ালে বসে জাবর কাটতেই আমি বেশি কমফোর্ট ফিল করি।

৪. কারও ওপর রেগে গেলে যা করেন?

লালু: গুঁতা দিই।

কালু: কষে লাথি মারি।

৫. অবসরে কী করেন?

লালু: দেশের ক্রমবর্ধমান উন্নয়নে গবাদিসমাজ কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে খুব ভাবি।

কালু: জাবর কাটি, লেজ দিয়ে মাছি তাড়াই।