দুই বাংলার কবি-সাহিত্যিকদের ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল চর্চা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুই বাংলার কবি সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের অহংকার’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত কবি শংকর লাল সেনগুপ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত কবি ও আবৃত্তিশিল্পী মৌগুহ। বিশেষ অতিথি ছিলেন কবি ও মানবাধিকার কর্মী শুভ্রা সেনগুপ্ত, আনসার ভিডিপি চট্টগ্রামের ডিডি মো. আজিম উদ্দিন, দিপালী ভট্টাচার্য্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদদ্দীন, নজরুল গবেষক এ বি এম ফয়জুল্লা, আরিফ চৌধুরী, আসিফ ইকবাল প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাঁটাতারে আমাদের বন্দী রাখা যাবে না। আমরা বাঙালি হিসেবে যেখানেই থাকি না কেন বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত। আমাদের ভাষার জন্য আমরা গর্ব করতে পারি কেননা একমাত্র ভাষার জন্য আমরাই রক্ত দিয়েছি। তিনি আরও বলেন, মাতৃভাষা বাংলাকে আরও বেশি বিকশিত করার জন্য আমাদের শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা এবং বাংলা ভাষা ব্যবহার করতে হবে। সভা শেষে ভারত থেকে আগত অতিথিদের সম্মাননা স্মারক ও বই–সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।