দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র দুই ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে হারিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত এক প্রার্থী। গত মঙ্গলবার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউপি নির্বাচনের ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জিএমহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী খোরশেদ আলম ওরফে বাচ্চু সব কেন্দ্র মিলে ভোট পেয়েছেন দুই হাজার ১৪১ ভোট। তাঁর নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুজিবল হক পেয়েছেন দুই হাজার ১৩৯ ভোট। এ ঘটনা অনেকের কাছে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।