দুই মাথার হাঙর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাথাওয়ালা সাপ বা টিকটিকির কথা আমরা শুনেছি। দুই মাথাওয়ালা হাঙরের কথা শুনেছি কি? না শুনে থাকলে বিজ্ঞানীরা এবার তা জানালেন। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও বন্য প্রাণী বিভাগের গবেষক মাইকেল ওয়াগনার নিশ্চিত করেছেন, তাঁরা এমন এক বিরল হাঙরের সন্ধান পেয়েছেন, যার মাথা দুটি কিন্তু শরীর একটি। তিনি বলেন, ‘প্রকৃতিতে দুই মাথাওয়ালা সাপ বা টিকটিকি দেখা যেতে পারে। কারণ, ডিমের মধ্যে থাকার সময় কখনো কখনো এগুলো পরস্পর লেগে যায়।’ হাঙরটির দুটি মাথা, দুটি হূৎপিণ্ড, দুটি পাকস্থলী রয়েছে। এর লেজও একটি। ২০১১ সালের এপ্রিলে মেক্সিকো উপসাগরে একজন জেলে প্রাপ্তবয়স্ক একটি হাঙর ধরেন। পরে এর গর্ভাশয় কেটে ওই দুই মাথাওয়ালা বাচ্চা হাঙরটি পাওয়া যায়। টেলিগ্রাফ।