দুই মিনিটে চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনটি ভালো—খোলা চা-পাতা, নাকি টি-ব্যাগ? আগে দুধ মেশাবেন, নাকি পরে? এক কাপ সেরা চা তৈরিতে এসব নিয়ে যুক্তিতর্কের শেষ নেই। তবে এবার বিজ্ঞানীরা বলছেন, একটি বিশেষ যন্ত্র মাত্র দুই মিনিটে আপনাকে এনে দেবে চায়ের সেরা স্বাদ।যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গত মঙ্গলবার এই যন্ত্র উদ্ভাবনের কথা জানান। বিজ্ঞানীরা বলেন, প্রথমবারের মতো এখানে তাঁরা গোলাকার টি-ব্যাগ ব্যবহার করেছেন। যন্ত্রটি চায়ের পাত্রে সর্বোচ্চ ঘূর্ণনের মাধ্যমে চা দ্রুত তৈরি করতে পারবে।সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় অর্ধেক সময়ে যন্ত্রটি চা তৈরি করতে পারবে। এতে যন্ত্রটি সময় নেবে সর্বোচ্চ দুই মিনিট।যন্ত্রটি ক্রয় করতে খরচ পড়বে প্রায় ১৫০ পাউন্ড। টাইমস অব ইন্ডিয়া।