দুই শারমিনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী অদ্ভুত মিল দুজনের! নামের মিল তো আছেই, তার চেয়ে বেশি মিল দুজনের হাতের টিপে। দুজনেই রাইফেল চালনায় দক্ষ। বিকেএসপির শারমিন আক্তার ২০০৪ চালে পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। সে স্মৃতি মন থেকে মুছে যায়নি এখনো। বিকেএসপির শারমিন আক্তার ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছিলেন।আর আনসারের শারমিন আক্তার রত্না এ বছর ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যক্তিগত ও দলীয় দুটি স্বর্ণপদক ঘরে তুলেছেন।গত সংখ্যা স্বপ্ন নিয়েতে বিকেএসপি নিয়ে যে লেখাটি ছাপা হয়েছে, তাতে ছাপা হয়ে গেছে আনসারের শারমিনের ছবি। এবার আমাদের দুই স্বর্ণকন্যার ছবি ছাপা হলো একসঙ্গে।