দুই সপ্তাহেও ঘরে ফেরেনি সজিবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র সজি-বুল ইসলাম ওরফে রাকিব।
৫ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ মধ্যম হালিশহরের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সে। সজিবুলের মা মিনারা বেগম
ছেলের সন্ধানে থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন। বাসা থেকে বের হওয়ার আগে সজিবুল চিরকুটে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা লিখেছিল বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি। সজিবুলের উচ্চতা তিন ফুট, গায়ের রং ফরসা, বাসা থেকে চলে যাওয়ার আগে পরনে ছিল শার্ট ও প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি সজিবুলের সন্ধান পেলে বাকের আলী ফকিরের বাড়ি, টেক মোহাম্মদ আলী বিল্ডিং, দক্ষিণ-মধ্যম হালিশহর—এই ঠিকানায় অথবা মুঠোফোনে (০১৮৬৯-১৮৫৮৯৪ ও ০১৮২১-৪৩২৯২৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। বিজ্ঞপ্তি।