দুই সরকারি কর্মকর্তার মৃত্যুতে শোকসভা ও মিলাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম ও বিসিকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ৫ আগস্ট সার্কিট হাউসে এ সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফয়েজ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। জেলার প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বক্তারা রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমানের সততা, দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। তাঁরা দুই কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত, সম্প্রতি ওই দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।