দুটি অণুগল্প
বাজি‘দেখলে তো, সেঞ্চুরিটা করেই ফেললাম!’ টেলিফোনে বিজয় তার বান্ধবী ইভাকে বলল।‘কচু! ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে।’ ব্যঙ্গ করল ইভা।‘তার মানে!’‘মানে হচ্ছে, প্রথম প্রথম সবাই একটাই করে। তারপর আর পারে না।’‘তুমি বলছ আমি আর সেঞ্চুরি করব না।’‘করতে পারো ভবিষ্যতে। তবে এবার আর পারবে না। দশ টাকার বাজি।’‘মাত্র ১০ টাকা। এত কিপটে তুমি!’‘আচ্ছা যাও, ১০০ টাকা বাজি!’‘১০০ টাকায় কী হয়?’‘আচ্ছা, ঠিক আছে এক হাজার টাকা বাজি। এর বেশি পারব না। গরিব মানুষ।’‘ওকে। তোমার টাকা দিয়ে তোমাকেই চায়নিজ খাওয়াব।’ হাসতে হাসতে কথা দিল ক্রিকেটার বিজয়।কয়েক দিন পর।‘সেঞ্চুরি তো আবার করে ফেললাম।’‘ওকে বাবা, মানছি, তুমি ভালো ক্রিকেটার।’‘বাজি কিন্তু হেরে গেলে।’‘মোটেও না। আমার দশটা বান্ধবীর সঙ্গে এক হাজার টাকা করে বাজি ধরেছিলাম যে তুমি আবার সেঞ্চুরি করবে। ওরা বলেছিল, তুমি পারবে না। বাজি ধরে আমি ১০ হাজার টাকা জিতেছি। তার মধ্য থেকে এক হাজার টাকা তুমি পেতেই পারো।’ হাসতে হাসতে বলল ইভা।পাসওয়ার্ডহরতাল চলছে। পিকেটাররা পিকেটিং করছে।একজন একটা ইটের টুকরা পুলিশের দিকে মারতে মারতে পাশের জনকে বলল, ‘আবে ওই হালায়, খাড়ায় রইছস ক্যান। দ্যাখতাছস না, পুলিশ কেমুন আউগায় আইতাছে।’উত্তর দিল না গিলটি মিয়া।দুর্ধর্ষ স্পাই মাসুদ রানার সহকারী গিলটি মিয়াকে এবার রাস্তায় নামানো হয়েছে পিকেটারদের সঙ্গে পিকেটিং করার জন্য, পুলিশের সাইলেন্ট ইনফরমার হিসেবে।ওর কাছে একটা পাসওয়ার্ড আছে। সেটা বললেই পুলিশ ওকে ছেড়ে দেবে। মারবে না।হরতাল, পিকেটিং, গাড়ি জ্বালাও-পোড়াও দেখে ঘাবড়ে গেছে গিলটি মিয়া। এর চেয়ে চলন্ত বাসে দুই আঙুলের কাজ সারা অনেক সহজ।চপাশ! চিমসেপড়া পাছায় পুলিশের লাঠির আঘাত পড়তেই বাস্তবে ফিরে এল গিলটি মিয়া। তড়িঘড়ি করে স্মৃতি হাতড়াল। বাঁচতে হবে।সর্বনাশ! পুলিশের মারের চোটে পাসওয়ার্ড ভুলে গেছে ও।